ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত জরিমানা করলেন ১০ ব্যবসায়ীকে

কলাপাড়ায় নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কলাপাড়া মাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সোলা বুটসহ সয়াবিন তেলের দাম বৃদ্ধি রাখায় ৩ মুদী দোকানী, ২ মুরগী ব্যবসায়ী এবং ৫ কাঁচামাল ব্যবসায়ীকে এ জরিমানা প্রদান করা হয়। পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑